মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট

র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ
image_pdfimage_print

সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে পরাজিত হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের।

এই হারের ফলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে লিটন দাসের দলের। নবম স্থান থেকে একধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। টানা চার ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০।

আফগানিস্তান ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ২০২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। পাকিস্তান অষ্টম স্থানে থাকলেও তাদের রেটিং বেড়ে হয়েছে ২২৯। সংযুক্ত আরব আমিরাত ১৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উন্নীত হয়েছে।

টেস্ট ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের অবস্থান ভালো নয়। টেস্টে তারা নবম স্থানে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd