রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কেরানীগঞ্জে গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা সীমিত পরিসরে চালু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

কেরানীগঞ্জে গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা সীমিত পরিসরে চালু
image_pdfimage_print

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের কেরানীগঞ্জের হাসনাবাদে বন্ধ হওয়া কারখানা সীমিত পরিসরে চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, এর আগে গত ১৫ অক্টোবর কোম্পাানটির কেরানীগঞ্জের হাসনাবাদের কারখানা বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কোম্পানিটির ওই কারখানার আংশিক বা কিছু ইউনিটের উৎপাদন কাজ শুরু করা হয়েছে। যেসব ইউনিট চালু করা হয়েছে, সেগুলোতে গ্যাস সরবরাহ নেই।

এদিকে, কোম্পানিটির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা চলে গেছেন। তাদের সব পাওনা আইন অনুযায়ি বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ। এর মধ্যে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৪.৬০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১.৬৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৯.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd