রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন আজ
image_pdfimage_print

ভারত-বাংলাদেশ ডিজেল পাইপালইন উদ্বোধন হতে যাচ্ছে আজ শনিবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল সাড়ে ৫টায় এ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করবেন। যদিও এখনও তেলের ট্যাঙ্কার নির্মাণকাজ শেষ হয়নি।

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির লুমানীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল আসবে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে। পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দাবি, এই লাইনের কারণে উত্তরের ১৬ জেলায় ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে। ভারত থেকে আসা এই তেলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে কম হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জানা গেছে, ২০১৮ সালে পাইপলাইন নির্মাণের জন্য সমঝোতা স্মারক সই হয়। ভারত অংশে ৫ কিলোমিটার এবং বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫ কিলোমিটার মিলিয়ে পাইপলাইনের মোট দৈর্ঘ্য ১৩১ দশমিক ৫ কিলোমিটার। পাইপলাইন নির্মাণের কাজ করেছে ভারতের দীপন গ্যাস। অয়েল ডিপো নির্মাণের কাজ করছে ভারতের পাইপ লাইনার্স লিমিটেড। পাইপলাইন নির্মাণে বাংলাদেশের খরচ পড়েছে ৩০৬ কোটি টাকা।

পার্বতীপুরে আগেই জ্বালানি তেল মজুতের একটি ডিপো রয়েছে, সেখানে ১৪ হাজার টন তেল সংরক্ষণ করা যেত। নতুন করে ২৯ হাজার টন তেল মজুতের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এই ডিপোতে এখন ৪৩ হাজার টন তেল মজুত করা যাবে, যা দিয়ে উত্তরের ১৬ জেলায় ৬০ দিনের চাহিদা পূরণ হবে। তবে নতুন ট্যাঙ্কারের নির্মাণকাজ এখনও শেষ হয়নি৷ মালপত্রের দাম বেড়ে যাওয়ার কথা বলে ঠিকাদার প্রকল্প ব্যয় বাড়ানোর দাবি জানায়। এ জন্য দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। করোনার কারণেও মালপত্র আমদানি বাধাগ্রস্ত হয় ৷ পরবর্তী সময়ে ট্যাঙ্কার নির্মাণকাজ শুরু হলেও তা শেষ হতে আরও কমপক্ষে তিন মাস লাগবে। এই ডিজেল দিয়ে সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চলবে, যা উত্তরাঞ্চলের বিদ্যুৎ সমস্যার সমাধানে ভূমিকা রাখবে বলে জানিয়ে আসছে সরকার।

Facebook Comments Box
advertisement

Posted ১:১২ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd