বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১২৯ অসহায় মানুষের পাশে ছোটহরিণা ব্যাটালিয়ন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১২৯ অসহায় মানুষের পাশে ছোটহরিণা ব্যাটালিয়ন
image_pdfimage_print

গতকাল রাঙ্গামাটির ছোটহরিণা ব্যাটালিয়ন মানবিক সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যাটালিয়নের অধীন জিরারখামার বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ১২৯ জন গরিব, অসহায়, দুস্থ ও অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd