নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট
গত ২৪ জুন ২০২৬ ডিএনডি খালের পরিবেশ রক্ষা এবং খালপাড়ে গড়ে ওঠা অবৈধ কলকারখানার দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
সভায় ডিএনডি খালের বর্তমান পরিবেশগত অবস্থা, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা এবং খালে দূষণ ছড়ানোর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খালের পাশ্ববর্তী অবৈধ কলকারখানাগুলোর কারণে সৃষ্ট দূষণ রোধে সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ, পরিবেশগত বিধিনিষেধ মেনে শিল্পকারখানা পরিচালনা এবং অবৈধভাবে বর্জ্য নিঃসরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে ডিএনডি খালকে দূষণমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিল্প মালিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd