বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সম্ভাবনা, নারায়ণগঞ্জে ‘জব ফেয়ার ২০২৬’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট

চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সম্ভাবনা, নারায়ণগঞ্জে ‘জব ফেয়ার ২০২৬’
image_pdfimage_print

গত ২৪ জুন ২০২৬ তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’।

বুধবার চাষাড়ার হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় আয়োজিত এ জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং চাকরিপ্রত্যাশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জব ফেয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার, জীবনবৃত্তান্ত জমা দেওয়ার এবং চাকরির বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান।

আয়োজকরা জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd