শিরোনাম >>
শিরোনাম >>

বিদ্যুৎ উৎপাদনে দেশে আবারও রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

বিদ্যুৎ উৎপাদনে দেশে আবারও রেকর্ড
image_pdfimage_print

দেশে বিদ্যুৎ উৎপাদনে আবারও রেকর্ড হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টায় দেশের সর্বোচ্চ ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। গত ১২ এপ্রিল ও ১১ এপ্রিল রাতেও দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়। ১২ এপ্রিল বিদ্যুৎ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। আর ১১ এপ্রিল রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

 

এই নিয়ে চতুর্থবারের মতো বিদ্যুতের রেকর্ড উৎপাদন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৭ এএম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd