নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
রাজশাহী প্রতিনিধি: বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আরএমপি পুলিশ কমিশনার বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।
সৌজন্য সাক্ষাতে রাজশাহী রেঞ্জের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ ফারুক হোসেন, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিদায়ী বিভাগীয় কমিশনারের দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। পরে আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।
Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd