নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আদর্শগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি নৌকা বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৭ হাজার ৯১৯ ঘনফুট বালু।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বেলা ১১টায় আসামপাড়া আদর্শগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দের পর ঘটনাস্থলেই স্পট নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়।
অভিযানকালে ৪৮ বিজিবি, পুলিশ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd