নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সময়মতো ও সঠিকভাবে কর প্রদানের আহ্বান জানানো হয়েছে।
সচেতনতামূলক প্রচারণায় বলা হয়েছে, কর প্রদান শুধু রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব নয়; বরং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ অবদান। সংগৃহীত করের অর্থ দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও কৃষি খাতের উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
প্রচারাভিযানের বার্তায় আরও তুলে ধরা হয়েছে—উন্নত সড়ক ও যোগাযোগব্যবস্থা, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক যোগাযোগ অবকাঠামো এবং কৃষির উন্নয়নে করের অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এতে নাগরিকদের যথাসময়ে কর প্রদান এবং কর ব্যবস্থার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য সবাইকে উৎসাহিত করা হয়েছে।
সচেতনতামূলক বার্তার মূল বক্তব্য—“ট্যাক্স দিন, দেশের উন্নয়নে ছন্দ মিলাই”। অর্থাৎ, সঠিক সময়ে কর প্রদান করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
Posted ১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd