রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের আগের ছুটির দিনে ক্লিয়ারিং হাউজের লেনদেনে নতুন সূচি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ঈদের আগের ছুটির দিনে ক্লিয়ারিং হাউজের লেনদেনে নতুন সূচি
image_pdfimage_print

এবার ঈদের আগের সরকারি ছুটির দিনগুলোতে (১৯, ২০ এবং ২১ এপ্রিল) নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা থাকবে। এ সময়ে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার ( ১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ—বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)—এ তিন প্ল্যাটফর্মের কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়ে থাকে।

বিএসিএইচ’র মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। ঈদের ছুটির সময় অর্থাৎ আগামী ১৯, ২০ ও ২১ এপ্রিল হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১০টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। যেকোনো রেগুলার ভ্যালুর চেক সকাল ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd