নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ
রোববার (৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
তথ্য মতে, কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে বিদ্যুৎ বিতরণ থেকে রাজস্ব, পরিচালন আয় ও সুদ আয় বৃদ্ধি পাওয়ায়। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় এসব খাত থেকে আয় বাড়ায় শেয়ারপ্রতি মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৭ টাকা ২৪ পয়সা। কোম্পানিটির তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিক্রির বিপরীতে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায় বৃদ্ধি এবং সুদ আয় থেকে বেশি অর্থ পাওয়ায় নগদ অর্থপ্রবাহ বেড়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা। গত ৩০ জুন ২০২৬ শেষে যা ছিল ৩৯ টাকা ২৩ পয়সা। সে হিসাবে তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ৭২ পয়সা।
Posted ৫:২৩ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd