সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যশোরে ৪৯ বিজিবির অভিযানে ৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট

যশোরে ৪৯ বিজিবির অভিযানে ৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
image_pdfimage_print

যশোর প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পৃথক অভিযানে দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে দুইজন চোরাকারবারিকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেছে সীমান্তরক্ষী বাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd