বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ
image_pdfimage_print

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের কিছু আমানতকারী বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা তাদের আমানত সুরক্ষা, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের ওপর আরোপিত অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিজেদের আমানত নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত তাদের আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরবেন।

‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’, ‘ন্যায্য দাবি আদায় না হলে ঘরে ফিরব না’– এমন বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা।

আন্দোলনকারী শারমিন আক্তার বলেন, অর্থমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা চাই এই আশ্বাস বাস্তবায়ন হোক।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd