শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শরীয়তপুরে অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ৬ মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা, জব্দ ৮ হর্ণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট

শরীয়তপুরে অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ৬ মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা, জব্দ ৮ হর্ণ
image_pdfimage_print

শরীয়তপুর প্রতিনিধি: শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থে অবৈধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার বন্ধে শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬টি মামলায় মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৮টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই ২০২৬) শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পলাশ

অভিযান চলাকালে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি এবং শব্দদূষণের উৎস হিসেবে ব্যবহৃত ৮টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। এছাড়া যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd