নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
নারায়ণগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার পরিবেশগত উন্নয়ন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারায়ণগঞ্জকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য জেলায় পরিণত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Posted ৫:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd