শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফেয়ার ইলেকট্রনিকসে আবারও তৈরি হবে স্যামসাং স্মার্টফোন, সেপ্টেম্বরে শুরু হচ্ছে ওয়াশিং মেশিন উৎপাদন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট

ফেয়ার ইলেকট্রনিকসে আবারও তৈরি হবে স্যামসাং স্মার্টফোন, সেপ্টেম্বরে শুরু হচ্ছে ওয়াশিং মেশিন উৎপাদন
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিকস আবারও বাংলাদেশে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে নরসিংদীর শিবপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় ইতোমধ্যে স্যামসাং ব্র্যান্ডের রেফ্রিজারেটর উৎপাদন শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বর থেকে ওয়াশিং মেশিন উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়ভাবে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের ভোক্তাদের জন্য আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য আরও সহজলভ্য করা এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ফেয়ার ইলেকট্রনিকসের শিবপুর কারখানায় বর্তমানে স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন পণ্য উৎপাদনের কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে রেফ্রিজারেটর উৎপাদন ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে ওয়াশিং মেশিন উৎপাদনও শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, স্থানীয় উৎপাদন বৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং দেশের ইলেকট্রনিকস শিল্পের বিকাশে নতুন গতি আসবে। একই সঙ্গে দেশীয় বাজারে আন্তর্জাতিক মানের স্যামসাং পণ্যের সরবরাহ আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd