নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
শরীয়তপুর প্রতিনিধি: শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থে অবৈধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার বন্ধে শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬টি মামলায় মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৮টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই ২০২৬) শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পলাশ।
অভিযান চলাকালে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি এবং শব্দদূষণের উৎস হিসেবে ব্যবহৃত ৮টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। এছাড়া যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Posted ৪:৫৯ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desh Arthonity | Desh Arthonity
Lk Cyber It Bd