রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বজুড়ে চাঙা শেয়ারবাজার 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট

বিশ্বজুড়ে চাঙা শেয়ারবাজার 
image_pdfimage_print

বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা হয়েছে। ব্যাংকিং খাতে অস্থিরতা কমেছে। ফলে আন্তর্জাতিক পুঁজিবাজারগুলো ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার (২৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১০ মার্চ আকস্মিক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের মাঝারি আকারের সিলিকন ভ্যালি ব্যাংক। গত সোমবার ব্যাংকটির সম্পদ বিক্রি হয়েছে। এতে শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা।

 

এমএসসিআই সূচক বেড়েছে ১ দশমিক ২৪ শতাংশ। সেই সঙ্গে ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে।

নর্থ ক্যারোলিনার ওয়েলস ফার্গো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈশ্বিক বাজার কৌশলবিদ সামির সামানা বলেন, বিশ্বব্যাপী যেসব ব্যাংক আলোচনায় ছিলো, সেগুলোর শেয়ার মূল্য স্থিতিশীল হতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের রিজিওনাল কেবিডব্লিউ ব্যাংক সূচক বেড়েছে ২ দশমিক শূন্য ৮ শতাংশ। এর আগে চলতি মাসে ব্যাংকটির শেয়ারে ২৫ শতাংশ ধস নামে।

এতে আমেরিকার অন্যান্য শেয়ারবাজার চাঙা হয়েছে।ওয়াল স্ট্রিট সূচক বৃদ্ধি পেয়েছে।ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ঊর্ধ্বমুখী হয়েছে ১ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ। আর নাসডাক কম্পোজিট বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ।

আমেরিকার মতো ইউরোপের বাজারেও সুবাতাস লেগেছে। প্যান-রিজিওনাল স্টোকস ৬০০ সূচক বেড়েছে ১ দশমিক ৩০ শতাংশ।পাশাপাশি এশিয়ার স্টোক মার্কেটও শক্তি ফিরে পেয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd