রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট অনুষ্ঠিত

উদ্ভাবনই গড়ে দেবে আগামীর ভিত্তি, তাই ‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট।

image_pdfimage_print

উদ্ভাবনই গড়ে দেবে আগামীর ভিত্তি, তাই ‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট। বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং রাইজ আপ ল্যাবসের যৌথ উদ্যোগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার বিয়াম অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে এবার প্রথমবারের মতো দেশ-বিদেশ থেকে অংশ নেন। অনলাইনেও অংশ নেন প্রায় সহস্রাধিক অংশগ্রহণকারী। ১০ এর অধিক আলাদা সেশন এবং ২টি প্যানেল ডিসকাশনে এবারের আয়োজনে প্রায় ২০ জনের অধিক দেশীয় এবং আন্তর্জাতিক বক্তা কথা বলেন এ সম্মেলনে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস-চ্যান্সেলর আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সবুর খান বলেন, এদেশের মানুষ সব সময়ই উদ্ভাবনী শক্তি লালন করে, কিন্তু এই শক্তি বিকাশে সবাইকে নিজেদের কাজে মনযোগী হতে হবে।

তিনি বলেন, যেকোনো কাজ করতে হলে থাকতে হবে পর্যাপ্ত জ্ঞান। এজন্যে গবেষণা, পড়ার কোনো বিকল্প নেই।

এই সম্মেলনের উপস্থিতির মধ্য থেকেই কেউ হয়ত আগামীতে এমন কোনো উদ্যোগ নেবে যা সারা বিশ্বে নতুন এক বিপ্লব আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস-চ্যান্সেলর আব্দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে এখন চলছে চতুর্থ শিল্প বিপ্লব। মোবাইল ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং হচ্ছে চতুর্থ বিপ্লবের ভরশক্তি।

তিনি বলেন, প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিশ্চিত হবে আগামীর সমৃদ্ধি।

অনুষ্ঠানে বক্তা হিসেবে ছিলেন বেসিসের ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান, বিডিজবস্ ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, আমাজন ওয়েব সার্ভিসেস, ইউএসএ এর লিডার, সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী উজ জামান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শারমিনা জামান, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ানা খান, রাইজা আপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রেদওয়ান ফেরদৌস, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী, দ্য সিটি ব্যাংক লিমিটেডের কোম্পানি সেক্রেটারি কাফি খান, ‘হুর নুসরাত’-এর স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপা, স্কেল আপের প্রতিষ্ঠাতা তাবেন্দা হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের ওয়ার্কিং কমিটি ডিরেক্টর রাকিবা আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা, আশিক খান। আয়োজন সম্পর্কে ‌‘বাংলাদেশ ইনোভেশন ফোরাম’ এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, এবারের সম্মেলনের প্রতিটি সেশন এমনভাবে আমরা সাজিয়েছি যাতে একজন অংশগ্রহণকারী এবারের সম্মেলন থেকে নানান প্রয়োজনীয় বিষয় যেমন রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স, ওয়েব ৩.০, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার নির্দেশনা, বিজনেস গ্রোথ, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, ওমেন অন্ট্রাপ্রেনারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারে।

বাংলাদেশ ইনোভেশন সামিটের কনভেনর মাহমুদ মুসা বলেন, এবার সম্মেলনটি ৫ম বারের মতো হলো, এর আগেরবারের অংশগ্রহণকারীদের অনেকেই আজ প্রতিষ্ঠিত, তিনি আশা রাখেন সম্মেলনের শিক্ষা তরুণদের মাঝে নতুন নতুন উদ্যোগ নিতে সহায়তা করবে।

এবারের সামিটে কো-পার্টনার হিসেবে ছিল ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এবং সহযোগী হিসেবে ছিল রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড, এমএমএস গ্লোবাল সার্ভিসেস, ওয়েডিং স্টাইল বিডি ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইভেন্টস ফ্লুয়েন্ট এবং ই-টিকিটিং পার্টনার ই-সফট।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd