নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী কেডিএস এক্সেসরিজ দীর্ঘ মেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’। স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’।
কেডিএস এক্সেসরিজের ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
Posted ৭:২৩ পিএম | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd