নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের আপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।
সোমবার (৪ সেপ্টেম্বর) সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, সম্প্রতি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সিএসইতে গত ৬ আগস্ট ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর ছিল ৬৬ টাকা ৭০ পয়সা। ৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৮৬ টাকা ৭০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd