বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের সিইও শরিফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের সিইও শরিফুল ইসলাম
image_pdfimage_print

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরিফুল ইসলাম চৌধুরী।

বুধবার (৯ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়।

এর আগে মো. শরিফুল ইসলাম চৌধুরী কোম্পানিটির উপ-মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিবের দায়িত্বে ছিলেন। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান হিসাবে যোগদান করেন।

এর আগে, তিনি একটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম থেকে সিএ (সিসি) সম্পন্ন করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ করেছেন। হিসাব, নিরীক্ষা, প্রশাসন এবং কোম্পানি সচিবালয়ের ক্ষেত্রে তার ১৬ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd