শিরোনাম >>
শিরোনাম >>

মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় দ. কোরিয়ার এসকে গ্রুপ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় দ. কোরিয়ার এসকে গ্রুপ
image_pdfimage_print

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিস্তারিত প্রস্তাব তুলে ধরেছে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব তুলে ধরে প্রতিনিধিদল।

বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিরা বলেন, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি জ্বালানি কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সেখানে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।

প্রতিনিধিদলের উপস্থাপনা শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে তাদের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে তার সরকার আন্তরিকভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

সাক্ষাতে এসকে গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তাদের আন্তরিক আগ্রহের কথা জানায়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৯ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd