শিরোনাম >>
শিরোনাম >>

বাসি খাবার ও নকল পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

বাসি খাবার ও নকল পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
image_pdfimage_print

চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) নগরের রিয়াজুদ্দিন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দলের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ফজল দিন ইকবাল দিন নামের একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

এছাড়া পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেলটিতে পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এমনকি অন্যের খাওয়া শেষে প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করা হয়েছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৫ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd