শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
image_pdfimage_print

প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।

রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ জোরদার, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সামিটের লক্ষ্য, কর্মসূচি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি দেশের সঙ্গে প্রবাসীদের ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৪ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd