নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট
গত ২৬ জুন ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে এবং ৬১ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান-এর সার্বিক ব্যবস্থাপনায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
থানা আমীর নওশেদ আলম ফারুক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে এবং জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, জনসেবামূলক এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd