সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৭ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

৭ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে।

কোম্পানিগুলো হলো- ওরিওন ইনফিউশন লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওরিওন ইনফিউশন লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ৩’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

ক্রাউন সিমেন্ট পিএলসির দীর্ঘ মোয়াদে ‘এএ১’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত, ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংকের দায় ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ১’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত, ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকের দায় ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি২’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ১৫ নভেম্বর পর্যন্ত ব্যাংকের দায় এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ১২ ডিসেম্বর অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd