রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মা ব্যাংকের ডিএমডি ও সিবিও পদে যোগ দিলেন ইমতিয়াজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

পদ্মা ব্যাংকের ডিএমডি ও সিবিও পদে যোগ দিলেন ইমতিয়াজ উদ্দিন
image_pdfimage_print

পদ্মা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে এসইভিপি, হেড অব রিটেইল, এসএমই এবং অ্যাগ্রিকালচার ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস অনার্স ও এমএসএস সম্পন্ন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন।

দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং পথচলায় তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই, অ্যাগ্রিকালচার ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং ও ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন।

প্রিমিয়ার ব্যাংক ছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ইবিএল এবং ঢাকা ব্যাংকসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নেতৃস্থানীয় ভূমিকায় কাজ করেছেন তিনি।

তিনি বর্ণিল কর্মময় জীবনে দেশ ও বিদেশে অনেক পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেন।

নতুন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে পদ্মা ব্যাংকের কেন্দ্রীয়করণ বিপ্লব আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd