নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
আগের সপ্তাহের চেয়ে বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৩২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৩২ পয়েন্ট।খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৭৬ পয়েন্টে, সিমেন্ট খাতে -১৭৩৪.৭২ পয়েন্ট, সিরামিকস খাতে ৪১.৬৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৭.৮২ পয়েন্ট, খাদ্য খাতে ১৯.৯৯ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৯.২৩ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫.০৫ পয়েন্ট, জীবনবীমা খাতে ৭৩.৭০ শতাংশ, আইটি খাতে ৩১.১৮ পয়েন্ট, বিবিধ খাতে ২০.৫৩ পয়েন্ট, আর্থিক খাতে ৩৫.৬২ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১৮.১৯ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২০.৪০ পয়েন্ট, ট্যানারি খাতে ৫০.১৮ পয়েন্ট এবং টেলিকমিউনিকেশন খাতে ১৬.৯২ পয়েন্টে অবস্থান করছে।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd