বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট

দুই লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন
image_pdfimage_print

সংশোধিত এডিপি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে চলতি অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি)। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা। এ থেকে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। সবমিলিয়ে দুই লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ কমলো বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে।

বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলছে। ফলে অনেকে মন্ত্রণালয় ও বিভাগ টাকা খরচ করতে পারেনি। কোনো মন্ত্রণালয় আবার বৈদেশিক ঋণ ছাড়ও করতে পারেনি।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সংশোধিত এডিপিতে দুই লাখ ২৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। চলতি ২০২২–২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে না। এডিপিতে নিজস্ব অর্থায়নের এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা অপরিবর্তিত থাকছে। তবে বিদেশি সহায়তা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কম বরাদ্দ দেওয়া হচ্ছে। তাতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে সাড়ে ৭৪ হাজার কোটি টাকায়। বর্তমানে এডিপিতে এক হাজার ৩৬৩টি প্রকল্প আছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd