সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩২.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ১১১.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২১ টাকা বা ১৫.৮৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ১২.৯৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.১৮ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯২ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৮.৭৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৩১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮.২৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৭.৬৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৪১ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৭.৩১ শতাংশ কমেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd