শনিবার ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদেশ যাওয়ার প্রথম মাসেই বেতন-ভাতা নিশ্চিতের সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

বিদেশ যাওয়ার প্রথম মাসেই বেতন-ভাতা নিশ্চিতের সুপারিশ সংসদীয় কমিটির
image_pdfimage_print

প্রবাসী কর্মীরা বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে যাতে চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পান, সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন এবং আয়েশা ফেরদাউস বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রবাসী কর্মীদের তথ্য হালনাগাদ রাখতে স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার সুপারিশ করা হয়।

এ ছাড়া দক্ষ প্রবাসী কর্মী তৈরি এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর শূন্য পদ দ্রুত পূরণ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। বৈধপথে রেমিট্যান্স বাড়ানোর জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ আসে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd