রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘ ক্যান্সার কেয়ার’ এর জন্য পুরস্কার পেল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

‘ ক্যান্সার কেয়ার’ এর জন্য পুরস্কার পেল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স
image_pdfimage_print

দেশের দ্রুততম বর্ধনশীল জীবন বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি তাদের যুগান্তকারী ‘ক্যান্সার কেয়ার’ সেবার জন্য বীমা শিল্পে সেরা উদ্ভাবক হিসেবে সম্মানসূচক ‘ইনোভেশন অ্যাও্যার্ড ২০২৩’- ভূষিত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ যৌথভাবে গত ১৮ ফেব্রুয়ারি ,২০২৩-এ ঢাকার অভিজাত হোটেল লা মেরিডিয়ানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গার্ডিয়ানকে এই স্বীকৃতি প্রদান করে।

দেশের প্রথম ডিজিটাল ক্যান্সার সেবা হিসেবে ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ গ্রাহকদের বিস্তৃত পরিসরে ক্যান্সার সংক্রান্ত সেবা প্রদানের নিশচয়তা দিচ্ছে। শুধুমাত্র ক্যান্সার রোগী ও তাদের পরিবারে সদস্যদের চাহিদা ও সেবার কথা বিবেচনা করে গার্ডিয়ান নিয়ে এলো এই ক্যান্সার কেয়ার সেবা। সর্বোচ্চ চিকিৎসা সেবার নিশ্চয়তা, ডায়াগনস্টিক পরীক্ষা ও তার চিকিৎসাসহ ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ সুবিশাল পরিসরে তার গ্রাহকদের সুবিধা প্রদান করছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিম এক বিবৃতিতে বলেন, “যুগান্তকারী ‘ক্যান্সার কেয়ার’ সেবার জন্য বীমা শিল্পে সেরা উদ্ভাবক হিসেবে সম্মানসূচক ‘ইনোভেশন অ্যাও্যার্ড ২০২৩’-এ ভূষিত হতে পেরে আমরা গার্ডিয়ান পরিবার উচ্ছ্বাসিত ও আনন্দিত”। তিনি আরও বলেন, “আমাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে উদ্ভাবনী প্রচেষ্টার প্রতীক হয়ে থাকবে এই গার্ডিয়ান ক্যান্সার কেয়ার”।
প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান ও চাহিদার কথা মাথায় রেখে উদ্ভাবনী সব পরিসেবা নিয়ে আসতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd