নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ অগাস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
সোমবার (২১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ১৯ আগস্ট পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যে ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ১:০৪ পিএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd