নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ জুন ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।
সোমবার (১২ জুন) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিংয়ের রেটিং অনুযায়ী এশিয়া ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে সার্ভিলেন্স রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং।
Posted ৩:৫৯ পিএম | সোমবার, ১২ জুন ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd