রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সৌদি আরবের উৎপাদন কমানোর ঘোষণার পর বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩ | প্রিন্ট

সৌদি আরবের উৎপাদন কমানোর ঘোষণার পর বেড়েছে তেলের দাম
image_pdfimage_print

সৌদি আরব জুলাই মাসে উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার পর বিশ্বের বাজারে তেলের দাম বেড়েছে।

তেল উৎপাদনকারী দেশগুলোর গ্রুপ ওপেক প্লাসের অন্য সদস্যরাও দাম বাড়ানোর প্রয়াসে উৎপাদন কমাতে সম্মত হয়েছে। খবর বিবিসির।

বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ ওপেক প্লাস দেশগুলো উৎপাদন করে। ওপেকের সিদ্ধান্তগুলো তেলের দামের উপর বড় প্রভাব ফেলতে পারে।

সোমবার এশিয়ার বাণিজ্যে ব্রেন্ট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারে স্থির হওয়ার আগে ২.৪ শতাংশ বেড়েছে।

ওপেক প্লাস বলছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ২০২৪ থেকে আরও ১ দশমিক ৪ মিলিয়ন বিপিডি কমে যাবে।

জ্বালানি মূল্যের পতনের প্রেক্ষাপটে রবিবার তেল সমৃদ্ধ দেশগুলোর সাত ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

গত বছর যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল তখন তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু এখন সেই স্তরে ফিরে এসেছে যা সংঘাত শুরু হওয়ার আগে দেখা গিয়েছিল।

গত বছরের অক্টোবরে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস ২০ মিলিয়ন বিপিডি উৎপাদন কমাতে সম্মত হয়েছিল, যা বিশ্বব্যাপী চাহিদার প্রায় ২ শতাংশ।

এই বছরের এপ্রিলে গ্রুপটি আরও কাটছাঁট করতে সম্মত হয়েছে। তবে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রবিবারের আলোচনার ফলে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd