সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
image_pdfimage_print

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকারদের একদল কর্মী। একই সঙ্গে সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া মডেল মসজিদের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয়সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটের দিকে অবরোধ শুরু হয়। অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে যায় পটিয়া থানা-পুলিশ।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কাউকে হয়রানি বা বৈষম্যের শিকার না করে আগের পদে পুনর্বহাল করতে হবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া মো. মাশরাফ বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল করে তাদের কর্মস্থলে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।

আরেক আন্দোলনকারী মো. তৌকির বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের বিষয়ে দ্রুত সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ যানজট নিরসনের চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝায়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd