শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে একলাখ ইয়াবাসহ অটোরিকশাচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট

টেকনাফে একলাখ ইয়াবাসহ অটোরিকশাচালক গ্রেফতার
image_pdfimage_print

কক্সবাজারের টেকনাফে একলাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাসহ চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ মাদক পরিবহনের খবর পায়। তারা জানতে পারে, এক মাদক কারবারি সিএনজিচালিত অটোরিকশায় বিপুল মাদক নিয়ে হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথ দিয়ে যাবে। এ খবরে টেকনাফ থানার শাপলা চত্বর বাজারে অবস্থানরত র‌্যাবের দলটি সেখানে যায়। এরপর সোমবার রাতে তারা একটি দোকানের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করেন।

চেকপোস্ট চলার সময় উলুচামারী দিক থেকে আসা একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। সেই সঙ্গে তার দেহ ও সিএনজিচালিত অটোরিকশাটি তল্লাশি করা হয়। এ সময় যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রক্ষিত বস্তা থেকে একলাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার অটোরিকশাচালক সোলতান আহমদ (৩৮), তিনি হ্নীলা ইউপির লামারপাড়া আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd