শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা
image_pdfimage_print

গত ২৫ জুন ২০২৬ শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া খিলগাঁও এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিকস ফিল্ড-০১ নামের একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আংশিকভাবে ভেঙে অকার্যকর করা হয়েছে। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ইটভাটাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এক্সকাভেটরের মাধ্যমে ইটভাটার অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান

অভিযান পরিচালনায় জেলা পুলিশ, শরীয়তপুর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd