শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
image_pdfimage_print

গত ২৬ জুন ২০২৬ বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে সরকার প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। সংশোধিত আইনে অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো, কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ও অস্ত্র প্রদান, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ডগ স্কোয়াড ও আধুনিক কেমিক্যাল ল্যাব স্থাপনের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনলাইন জুয়া, সাইবারভিত্তিক মাদক পাচার এবং অর্থপাচার রোধে আইন আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে মাদক ব্যবসার গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার বিধানও নতুন আইনে যুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের অপরাধী নয়, বরং রোগী হিসেবে বিবেচনা করে বিভাগীয় পর্যায়ে ২০০ শয্যার সরকারি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন, চিকিৎসা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ এবং কাউন্সেলিং জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন, বার্ষিক মাদক প্রতিবেদন ও স্মারক উন্মোচন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd