শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খাগড়াছড়িতে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট

খাগড়াছড়িতে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা
image_pdfimage_print

গত ২৬ জুন ২০২৬, ‘বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সমস্যা, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য মানববন্ধন ও র‍্যালির আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, পিপিএম (সেবা)

কর্মসূচিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সচেতনতামূলক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক আন্দোলন। তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd