নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট
গত ২৬ জুন ২০২৬ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী।
দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের অপব্যবহার প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মতো সৃজনশীল উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাদকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
Posted ৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd