রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস শিল্প নিয়ে প্রতিবেশী দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

গার্মেন্টস শিল্প নিয়ে প্রতিবেশী দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে
image_pdfimage_print

বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম সাখাওয়াত হোসাইন।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলের মেজ্জানিন ফ্লোরে চার দিনব্যাপী দুটি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসাইন বলেন, ‘বিগত সময়ে বাংলাদেশ গার্মেন্টস শিল্পকে নিয়ে যেতে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে, তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না’।

এসময় তিনি বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতির জন্য পুরো ব্যাংকিং খাতকে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন মাফিয়া গ্রুপ তৈরি করা হয়েছে, তাদের এবার নাড়া দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, বেক্সিমকো নিয়ে সমস্যায় আছি, কোনো রপ্তানি না করেও একটি ব্যাংক থেকে একশ কোটি টাকা নিয়ে গেছে। একটি গ্রুপ একাই ৫৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল।

বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিউবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী দুটি প্রদর্শনীর সমাপনী করা হয়। আইসিসিবির ৮টি হলজুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নিয়েছে ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান।

তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশ (জিটিবি ২৫)-এর ২২তম এবং গ্যাপ এক্সপো ২০২৪-এর ১৪তম সংস্করণ।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd