শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে লেনদেন বন্ধ, চলবে দাপ্তরিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

পুঁজিবাজারে লেনদেন বন্ধ, চলবে দাপ্তরিক কার্যক্রম
image_pdfimage_print

পুঁজিবাজারে শেয়ারের অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। তাই ব্যাংক বন্ধ থাকলে বাজারে লেনদেনও বন্ধ থাকে। তবে রোববার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববারর ব্যাংক হলিডেতে লেনদেন বন্ধ থাকবে। এর ফলে পুঁজিবাজারে কোনো প্রকার লেনদেন হবে না। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে।

জানা যায়, হলিডিতে ব্যাংক খোলা থাকে হিসাব মেলানোর জন্য। এদিন কোনো ধরনের লেনদেন হয় না। তবে গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

একইভাবে ১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৯ পিএম | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd