মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওয়ালটনের এমডির পদ ছাড়লেন গোলাম মুর্শেদ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

ওয়ালটনের এমডির পদ ছাড়লেন গোলাম মুর্শেদ
image_pdfimage_print

ইলেকট্রনিক্স খাতের দেশীয় জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়েছেন গোলাম মুর্শেদ। নির্ধারিত তিন বছরের মেয়াদ শেষে পদ ছাড়লেন তিনি। কোম্পানিটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা স এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা  জানান, দুই-তিন দিনের মধ্যে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত হবে।

গোলাম মুর্শেদ ক্ষুদেবার্তায় বলেন, ‘আমি ওয়ালটনের এমডি এবং সিইও হিসেবে আমার চুক্তির মেয়াদ বর্ধিত না করার সিদ্ধান্ত নিয়েছি। এ এক মিশ্র অনুভূতি।’

২০২০ সালের অক্টোবর থেকে তিনি টেক জায়ান্ট কোম্পানিটির এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের এয়ার কন্ডিশনার বিভাগের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখায় ২০১০ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন গোলাম মুর্শেদ। তাঁর নেতৃত্বে কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd