সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

ডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
image_pdfimage_print

বাংলাদেশের পুঁজিবাজারের একমাত্র কেন্দ্রীয় আমানতকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) প্রাতিষ্ঠানিক লেনদেন ব্যবস্থা আধুনিকায়নে সমন্বিত এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় সিডিবিএল ‘এমটিবি ই-ব্যাংক’-এর মাধ্যমে তাদের যাবতীয় পেমেন্ট ও অনলাইন অর্থ সংগ্রহের কার্যক্রম পরিচালনায় এমটিবির এপিআই নির্ভর প্রযুক্তি ব্যবহার করবে। দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো চালু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে সিডিবিএল বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে যেকোনো স্থান থেকে নিরাপদে লেনদেনের অনুমোদন সম্পন্ন করতে পারবে।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবদুল মোতালেবের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মামুন ফারুক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান এ.কে.এম. তারেক, ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং কমিউনিকেশন্স বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ উপস্থিত ছিলেন।

সিডিবিএলের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, ইন্সপেকশন, কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের জিএম মো. তোহাবিন হক, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ভিএএসের জিএম রাকিবুল ইসলাম চৌধুরী, এফ অ্যান্ড এ- এর সিনিয়র এজিএম জয়ন্ত বিষ্ণু মন্ডল এবং ম্যানেজার আবদুল্লাহ আল ফাহাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৪ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd