নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট
গ্যাসের প্রয়োজনীয় চাপ না পাওয়া এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের কারখানা ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, গত শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানায় লে-অফ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের প্রয়োজনীয় চাপ না পাওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর সঙ্গে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বন্ধ হলো কত কারখানা, চাকরি গেল কতজনের? বন্ধ হলো কত কারখানা, চাকরি গেল কতজনের?
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২২ আগস্ট থেকে আগামী ছয় মাসের জন্য ফুয়াং ফুডের কারখানায় লে-অফ কার্যকর থাকবে।
দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান তীব্র গ্যাস সংকটের মধ্যেই এবার একটি তালিকাভুক্ত খাদ্যপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ছয় মাসের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নিল।
Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd