নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পূবালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.২৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৯৬ টাকা।
এর আগের হিসাব বছরে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd