নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা ও নগরীর স্বাভাবিক জনজীবনেও সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
সতর্কবার্তাটি আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক পরিচালকের পক্ষে স্বাক্ষর করে প্রকাশ করেন।
Posted ৫:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd